শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু
ফাইল ছবি
বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (৪৫) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) উপজেলার গাড়ীদহ এ এলাকায় দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আব্দুল জব্বার আলী মাস্টারের ছেলে।
নিহতের ভাই ফারুক হোসেন জানান, সিরাজগঞ্জের আমেনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম বসতবাড়ির উঠানে লাগানো একটি গাছ থেকে বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ছিলেন। এসময় ওই বাঁশের কঞ্চির মাথা হেলে বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রোজায় কেজিতে বিদেশি ফলের দাম বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত
- ২ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ৩ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৪ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৫ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে