ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুসিক নির্বাচন: ইভিএমের প্রশিক্ষণ নিচ্ছেন সংশ্লিষ্টরা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৯ জুন ২০২২

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্টদের চার দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টা থেকে কুমিল্লা জিলা স্কুল ও ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু হয়। এ প্রশিক্ষণ চলবে আগামী রোববার পর্যন্ত।

প্রশিক্ষণে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারসহ দুই হাজার ২০০ জন অংশ নিচ্ছেন।

jagonews24

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জাগো নিউজকে জানান, পর্যায়ক্রমে দুই হাজার ২০০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

আগামী ১৫ জুন সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখানে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯১৮। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম