লক্ষ্মীপুরে ১৩ ড্রাম চিংড়ি পোনা জব্দ, দুজনের জরিমানা
ড্রামভর্তি চিংড়ির পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত
লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে চিংড়ির পোনা পরিবহনের দায়ে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৩ ড্রাম পোনা জব্দ করা হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী অভিযান চালিয়ে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রঘুনাথপুর গ্রামের বদিউল আলমের ছেলে মো. বাবর ও বড়খেরী গ্রামের মাহে আলমের ছেলে মো. আপন। তারা পিকআপ ভ্যানের চালক ও শ্রমিক।
আদালত সূত্র জানায়, সকালে উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন থেকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ১৩ ড্রাম চিংড়ির পোনাসহ দুজনকে আটক করে। তারা উপজেলার মেঘনা এলাকা থেকে ড্রাম ভর্তি পোনা নিয়ে পিকআপযোগে অন্যত্র যাচ্ছিলেন। পরে চিংড়ির পোনা আহরণ ও পরিবহনের অপরাধে দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে এস এম শান্তুনু চৌধুরী বলেন, চিংড়ির পোনা আহরণ ও পরিবহনের দায়ে তাদের আটকের পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা