আগৈলঝাড়ায় নবদ্বীপ পোদ্দার শিক্ষাবৃত্তি প্রদান
বরিশালের আগৈলঝাড়ায় নবদ্বীপ পোদ্দার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে পিটিআই সভাপতি নুর মোহাম্মাদ আকনের সভাপতিত্বে নবদ্বীপ পোদ্দার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম সরদার, ম্যানেজিং কমিটি সদস্য ইউনুস হাওলাদার, হাসিনা বেগম, শামীমা ইসলাম, বাবুল চন্দ্র বালা, মাওলানা দাদন মিয়া, ব্যবসায়ী ছালাম হাওলাদার, স্থানীয় আকন এনামুল হক, জালাল মিয়া, যুবলীগ নেতা রিপন সরদার ও শিক্ষক হেমায়েত উদ্দিন।
পরে অতিথিরা বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত ৭৪ জন শিক্ষার্থীদের মাঝে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান করেন। বিকেলে গৌরনদী উপজেলার দুটি বিদ্যালয়ে নবদ্বীপ পোদ্দার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা