ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পছন্দের প্রার্থী মেয়র হলে কর্মসংস্থান চাইবেন তৃতীয় লিঙ্গের আরিফুল

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৫ জুন ২০২২

পছন্দের প্রার্থীকে ভোট দিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় লিঙ্গের ভোটার আরিফুল ইসলাম।

বুধবার (১৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৮ নম্বর কক্ষে তিনি ভোট দেন।

ভোট দেওয়া শেষে আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিলাম। সুন্দরভাবে ভোট দিতে পেরে আমি খুশি।’

jagonews24

তিনি বলেন, ‘গণতান্ত্রিক দেশ হিসেবে আমার নিজের ভোট নিজে দিয়েছি। যাকে খুশি তাকে দিয়েছি। পছন্দের প্রার্থী যদি পাস করেন তাহলে তার কাছে আমাদের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে পারবো। এটাই তাদের কাছে আমার চাওয়া-পাওয়া। বিশেষ করে বিজয়ী ব্যক্তির কাছে আমাদের চাওয়া হলো বাসস্থান ও কর্মসংস্থানের।’

সিটি করপোরেশনের ১০৫টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়।

jagonews24

এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন এবং পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। দুজন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস