রাজৈরে তুলার গোডাউন আগুন
প্রতীকী ছবি
মাদারীপুরের রাজৈরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি তুলার গোডাউন আগুনে পুড়ে গেছে। সোমবার বিকেল ৪টার দিকে রাজৈরের টেকেরহাট বন্দরের শঙ্করদি এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর ও টেকেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভুইয়া জানান, নজরুল শেখের তুলার গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন পাশের কামাল শেখের তুলার গোডাউনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোডাউন দুটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছে।
নাসিরুল হক/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কর্মস্থল খাগড়াছড়িতে, চিকিৎসা সেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে
- ২ সংঘর্ষের জেরে দুই মাস ধরে দোকান বন্ধ শতাধিক ব্যবসায়ীর
- ৩ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ৪ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৫ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী