পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মঙ্গলবার ভোর ৫ টা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে দুটি ফেরি।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জাগো নিউজ জানান, ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ৫টা থেকে সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় বনলতা ও শাহ আলী নামে দুটি ফেরি মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনারায় শুরু হবে বলে তিনি জানান।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা তীব্র শীত ও কুয়াশায় ঘাটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বি.এম খোরশেদ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রোজায় কেজিতে বিদেশি ফলের দাম বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত
- ২ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ৩ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৪ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৫ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে