মাদারীপুরে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু
মাদারীপুরে পাটখড়ির তৈরি একটি ঘর থেকে ইউসুফ আলী মাতুব্বর (৪৭) নামের এক ব্যক্তির পোড়া দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বীরাঙ্গল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ আলী মাতুব্বর আমিমুদ্দিন মাতুব্বরের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার আইয়ুব আলী বলেন, ‘তিন দিন আগে বাঁশ, পাটখড়ির বেড়া ও টিন দিয়ে নিহত ইউসুফের ভাই দুদুমিয়া মাতুব্বর একটি ঘর তোলে। সেই ঘরেই দুদু মিয়ার মানসিক ভারসাম্যহীন (পাগল) ভাই ইউসুফ আলী আগুনে পুড়ে মারা গেছে।’
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, নিহত ইউসুফ মানসিক রোগী। তিনি এলাকায় সবার কাছে পাগল হিসেবেই পরিচিত এবং সে সব সময় বিড়ি, সিগারেট ও ম্যাচ সঙ্গে রাখত। আমরা ধারণা করছি, সে ঘুমের ঘোরে ধুমপান করলে হয়তো সেই আগুনে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।’ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে বলেও জানান ওসি।
নাসিরুল হক/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কর্মস্থল খাগড়াছড়িতে, চিকিৎসা সেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে
- ২ সংঘর্ষের জেরে দুই মাস ধরে দোকান বন্ধ শতাধিক ব্যবসায়ীর
- ৩ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ৪ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৫ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী