রাজশাহীতে ছাত্রলীগের ৩ ইউনিট কমিটির অনুমোদন
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বোয়ালিয়া (পশ্চিম) ও রাজপাড়া থানা শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির রাজশাহী মহানগর কমিটি।
সোমবার (৪ জুলাই) রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি পদে মো. জিহান ও সাধারণ সম্পাদক পদে মো. রানা হোসেন, বোয়ালিয়া (পশ্চিম) থানা ছাত্রলীগের সভাপতি পদে এ কে এম সাফফাত হোসেন রিয়াদ ও সাধারণ সম্পাদক পদে মো. সুমন হোসেন এবং রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি পদে মো. নাবিল হাসান ও সুকান্ত দাসকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের এ তিন ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনকে আরও গতিশীল করতে আগামী এক বছরের জন্য কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা