পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
রোববার (১০ জুলাই) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের শূন্যরেখায় ২০ বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুর ইসলাম এই মিষ্টি উপহার দেন।
তিনি ভারতের বিএসএফের গয়েশপুর ও চকগোপাল ক্যাম্পের কমান্ডারদের মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।
হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুর ইসলাম বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।
রাশেদুজ্জামান/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাভারে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আটক
- ২ নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবলো ইটবোঝাই বাল্কহেড
- ৩ ঝালকাঠি-২ আসনে ধানের শীষে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা
- ৪ দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: ফখরুল
- ৫ গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ