ঢাকা-ময়মনসিংহ-রাজশাহী রুটে ফের ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি
গাজীপুরের জয়দেবপুর জংশনের প্রবেশমুখে একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল আবারো বন্ধ রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
র আগে গাজীপুরের সালনার মীরেরগাঁও এলাকায় ট্রেনের স্প্রিং ভেঙে সকাল সোয়া ৮টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেরামত করা হলে দুই ঘণ্টা পর ঢাকা-রাজশাহী-খুলনা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনার মীরেরগাঁও এলাকায় পৌঁছলে সকাল সোয়া ৮টার দিকে স্প্রিং ভেঙ্গে বিকল হয়ে যায়। পরে মেরামত করা হলে দেড় ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কিন্তু গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশমুখে ওই ট্রেনটি পৌঁছালে পুনরায় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ-রাজশাহী রুটে ট্রেন চলাচল আবারো বন্ধ হয়ে যায়।
আব্দুর রহমান আরমান/এআরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৪৮ বছর পর টাকা পরিশোধ করলেন মফিজুল
- ২ বৃদ্ধ বাবা-মাকে ফেলে স্ত্রী-সন্তানসহ কোটি টাকা নিয়ে উধাও ম্যানেজার
- ৩ চলন্ত অবস্থায় তেল শেষ, পথিমধ্যে আটকে গেল যাত্রীবাহী বাস
- ৪ পাম্পে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত
- ৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল