হিলিতে কমেছে পেঁয়াজের দাম
বেড়েছে ভারতীয় পেঁয়াজের আমদানি
দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত কয়েক দিনের তুলনায় বাজারে ভালো পেঁয়াজ কেজিতে ৩ থেকে ৪ টাকা কম দামে বিক্রি হচ্ছে। আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতাদের দাবি, ভারতীয় পেঁয়াজ আমদানি সচল থাকলে বাজারে দাম আরও কমবে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, ইদুল আজহায় আট থেকে ১৫ জুলাই পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ১৬ জুলাই সকাল থেকে আবারো সচল হয় বন্দর। এরপর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি স্বাভাবিক আছে।

হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা মিঠু বলেন, ‘ঈদুল আজহার সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দেশি পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় দাম খুব বাড়েনি। ফের আমদানির কারণে প্রকারভেদে ৩-৪ টাকা কমে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে। গেল তিনদিন আগে ভালো পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩২ টাকা যা এখন ২৬ থেকে ২৮ টাকা। অন্যদিকে দেশি পেঁয়াজ ২৭-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জাগো নিউজকে বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে টানা আটদিন বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আমদানি সচল ও দেশি পেঁয়াজ সরবরাহ থাকলে দাম আরও কমবে।
মো. মাহাবুর রহমান/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন