জয়পুরহাটে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকালে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। জেসমিন সদর উপজেলার হানাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, স্বামী-সন্তান, ছোট বোনকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে রওনা দেন জেসমিন। ব্যাটারিচালিত অটোরিকশাটি জয়পুরহাট স্টেশনে যাওয়ার পথে কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর আহত হন জেসমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাশেদুজ্জামান/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাভারে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আটক
- ২ নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবলো ইটবোঝাই বাল্কহেড
- ৩ ঝালকাঠি-২ আসনে ধানের শীষে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা
- ৪ দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: ফখরুল
- ৫ গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ