৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে রোববার সকাল সকাল সাড়ে ৭টা থেকে ঘন কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জাগো নিউজ জানান, ঘন কুয়াশার কারণে শনিবার রাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সকাল সাড়ে ৭টা থেকে সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে যাওয়াই সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল পুনারায় শুরু হয়েছে বলে জানান তিনি।
বি.এম খোরশেদ/এসএস/এমএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রোজায় কেজিতে বিদেশি ফলের দাম বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত
- ২ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ৩ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৪ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৫ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে