গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
স্বজনদের আহাজারি
গোপালগঞ্জে রানা মোল্লা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (২৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রানা মোল্লা একই উপজেলার কাঠি ইউনিয়নের মালিবাড়ি গ্রামের বাদল মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে বদু সরদার সহযোগীদের নিয়ে রানা মোল্লার ওপর হামলা চালায়। এসময় থাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা মোল্লা ও তার অনুসারীরা বদু সরদারকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসির উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।
মেহেদী হাসান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
- ২ প্রতিমন্ত্রী হচ্ছেন শামা ওবায়েদ ইসলাম, এলাকায় আনন্দের জোয়ার
- ৩ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হচ্ছেন টাঙ্গাইলের ফকির মাহবুব আনাম
- ৪ রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- ৫ রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, টানানো হলো ব্যানার