কুয়াকাটায় ধরা পড়লো দুই ‘বাদুড় মাছ’
৫ হাজার টাকায় বিক্রি হয় মাছ দুটি
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে দুটি ‘বাদুড় মাছ’। যার বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা।
সোমবার (২৫ জুলাই) দুপুরে মহিপুরের তিমন ফিশ মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জাকির প্যাদা নামের এক জেলে। হানিফ পহলান নামের এক জেলে ৫ হাজার টাকায় কিনে নেন মাছ দুটি।

অনেকটা বাদুড়ের মতো দেখতে হলেও এ মাছের মূল নাম লম্বা লেজি পাপড়ি। এ মাছের দৈর্ঘ্য ১ ফুট ও প্রস্থ ১ ফুট হলেও ২ ফুট লম্বা একটি লেজ রয়েছে।
স্থানীয় জেলেরা জানান, এ মাছের সচরাচর দেখা মেলে না। রোববার দুপুরে মাছ দুটি বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন সাগরে জাকির প্যাদার জালে ধরা পড়ে। এর ওজন ২০ কেজি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জাগো নিউজকে বলেন, ‘এ মাছ মাঝে মাঝে ধরা পড়ে। তবে এগুলো এখন জেলেদের ধরতে নিষেধ করা হচ্ছে। কারণ এ মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে আমরা জেলেদের বেশ কয়েকবার সচেতনও করেছি।’
আসাদুজ্জামান মিরাজ/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা