দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
চুয়াডাঙ্গা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে জাফরপুর এলাকার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
সালাউদ্দীন কাজল/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন