ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেলো যুবকের
ফাইল ছবি
ফরিদপুরে বজ্রপাতে জাহিদ মোল্লা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে জেলা সদর উপজেলার দুর্গাপুর এলাকায় বজ্রপাতে এ ঘটনা ঘটে।
জাহিদ মোল্লা সদর উপজেলার দুর্গাপুর-মোল্লাপাড়া এলাকার সমির মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জাহিদ মোল্লা মাঠে সবজির বীজ বপন করতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জাগো নিউজকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির দু’পক্ষে মারামারি, কেটলির আঘাতে ফাটলো তাঁতিদল সভাপতির মাথা
- ২ পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা
- ৩ মাদারীপুরে জব্দ ২৭ মণ জাটকা গেলো এতিমখানায়
- ৪ স্বামী-স্ত্রী মিলে করেন ইয়াবার ব্যবসা, অবশেষে গ্রেফতার
- ৫ জ্বালানি সংকটে বিপাকে মোটরসাইকেল মেকানিকরা, স্থবির পার্টস ব্যবসা