চুয়াডাঙ্গা সীমান্তে ৮০ হাজার ডলার জব্দ
ফাইল ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার ডলার জব্দ করেছে বিজিবি। বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ডলারগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ফুলবাড়ী সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সেটি উদ্ধার করে ৮০ হাজার ইউএস ডলার জব্দ করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, জব্দ ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন।
সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন