মাদারীপুরে গুদামসহ ৮ দোকানে চুরি
মাদারীপুরে বাণিজ্যের প্রাণকেন্দ্র পুরানবাজারে একই রাতে গুদামসহ আটটি দোকানে চুরি হয়েছে। প্রায় ১২ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে শহরের পুরানবাজারের সিটি সুপার মার্কেটের মমতাজ ইলেকট্রনিক্স, বিথী ক্লথ স্টোর, কালাম বেপারীর চালের আড়ত, ভোলানাথ বনিকের দোকানসহ আট দোকান থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন ও মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিদিনের মতো সোমবার ভোর ছয়টার দিকে মার্কেটের নৈশপ্রহরী চলে যায়। ধারণা করা হচ্ছে নৈশপ্রহরী চলে যাওয়ার পরই চুরির ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জাগাে নিউজকে বলেন, এই চক্রটি ধরতে আমরা ইতোমধ্যে অভিযান শুরু করেছি।
এ কে এম নাসিরুল হক/এমজেড
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী
- ২ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মাসেই
- ৩ গাজীপুরে পাঁচ নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা
- ৪ সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্র নয়, জামায়াত প্রাধান্য দিচ্ছে কোয়ালিটি
- ৫ সুন্দরবনে বন বিভাগের টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি