চতুর্থ বিয়ের পর এবার প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও যুবক
চার বিয়ে করেও সাধ মিটেনি। এবার এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়ীয়া গ্রামে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের সামছুল হক তালুকদারের ছেলে সেলিম তালুকদার (৩৫) এক কাতার প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন।
স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক গড়ে আট বছর আগে বিয়ে করেন ওই নারী। বর্তমানে তার সংসারে সাত বছরের একটি ছেলে রয়েছে। সংসারের ব্যয় মেটাতে স্বামী প্রায় পাঁচ বছর আগে কাতারে চলে যান। স্ত্রী ছেলেকে নগরকান্দা সদরের একটি স্কুলে ভর্তি করেন। এর পর থেকে তিনি ছেলেকে নিয়ে স্কুলে আসা যাওয়া করতেন। এরমধ্যে সেলিম তালুকদারের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত সোমবার (১ আগস্ট) সকালে ওই নারী ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বের হন। ছেলেকে ছোটপাইককান্দী গ্রামের বাবার বাড়িতে রেখে তিনি প্রেমিক সেলিম তালুকদারের হাত ধরে উধাও হন।
ওই নারীর বাবা বলেন, সেলিম তালুকদার ফোন করে আমাদের জানিয়েছেন, সে আমার মেয়েকে বিয়ে করে ঢাকায় আছে।
এ ব্যাপারে ওই নারীর শ্বশুর বলেন, আমার ছেলের বউ পরকীয়া সম্পর্কে জড়িত। সেটি আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু সে আমাদের কোনো কথাই শুনতো না। সোমবার সকালে নগদ টাকা ও গহনা নিয়ে আমার বাড়ি থেকে সে পালিয়ে যায়। পরে জানতে পারি সেলিম তালুকদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সেলিমের সঙ্গে এখন সে ঢাকায় আছে বলে জানতে পেরেছি। শুনেছি, সেলিম তালুকদার এর আগে আরও চারটি বিয়ে করেছেন।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির দু’পক্ষে মারামারি, কেটলির আঘাতে ফাটলো তাঁতিদল সভাপতির মাথা
- ২ পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা
- ৩ মাদারীপুরে জব্দ ২৭ মণ জাটকা গেলো এতিমখানায়
- ৪ স্বামী-স্ত্রী মিলে করেন ইয়াবার ব্যবসা, অবশেষে গ্রেফতার
- ৫ জ্বালানি সংকটে বিপাকে মোটরসাইকেল মেকানিকরা, স্থবির পার্টস ব্যবসা