বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলের মরদেহের সন্ধান
ফাইল ছবি
বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় আবু তৈয়ব নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দুজনের মরদেহ সাগরে ভাসতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২০ আগস্ট) বিকেলে বঙ্গোপসাগরের সোনাদিয়ার কাছাকাছি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন, শুক্রবার দুপুরে সমুদ্রে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারডুবির পর দুই দফায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে শনিবার বিকেলে তৈয়বের মরদেহ উদ্ধার করা হয়। আরও দুটি মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন বলেছেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুজনের মরদেহ তীরে আনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ২ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৩ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৪ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে
- ৫ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১