ধর্ষণের পর মোবাইলে ছবি তোলার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরের মধুখালীতে ধর্ষণের পর মোবাইলে ছবি তোলার অভিযোগে দায়ের করা মামলায় যুবক কলিন্স শেখের (২৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আলাদত।
বুধবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এই রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সকড়িকান্দি গ্রামের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে এবং মোবাইলে অশ্লীল ছবি তুলে রাখে আসামি কলিন্স শেখ। এ ঘটনার পর ভিকটিম নিজেই বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করে।
মামলা দায়েরের কয়েকদিন পরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের পর আদালত কলিন্স শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
এস.এম. তরুন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ