সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি
সিলেট নগরীর বালুচরে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নীপু ও ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদের গ্রুপের প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় হিরণ গ্রুপের কর্মীরা প্রতিপক্ষ গ্রুপের একজনের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এর কিছুক্ষণ পর পাল্টা আক্রমণের শিকার হয় হিরণ গ্রুপ। কিন্তু হিরণ গ্রুপের কর্মীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। জবাবে প্রতিপক্ষ গ্রুপও পাল্টা গুলি ছুঁড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের কর্মীরা পালিয়ে যায়।
এ বিষয়ে শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের কর্মীরা পালিয়ে যায়। ইট পাটকেলের আঘাতে দুই/একজন আহত হতে পারে। আধিপত্য বিস্তার নিয়েই মারামারি হয়েছে।
ছামির মাহমুদ/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি