ফতুল্লায় আব্দুল্লাহ সুইটসকে লাখ টাকা জরিমানা
আব্দুল্লাহ সুইটস বেকারিতে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর
পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তক্কার মাঠ এলাকার আব্দুল্লাহ সুইটসে এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
সেলিমুজ্জামান জাগো নিউজকে বলেন, আমরা প্রতিদিনই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আব্দুল্লাহ সুইটস নামের বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় আমরা অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পণ্যের গায়ে মূল্য তালিকা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির প্রমাণ পাই। তাই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সার্ভারে পেমেন্ট দেখালেও অ্যাকাউন্টে যাচ্ছে না মাতৃত্বকালীন সহায়তা
- ২ রাসিকের হোল্ডিং বাড়লেও কর আদায় তলানিতে
- ৩ কলেজছাত্র শাওন নিহতের ঘটনায় কিশোর গ্যাংয়ের আরও ৫ সদস্য গ্রেফতার
- ৪ পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তের হানা, মাঠে গিয়ে এমপি হারুনের হুঁশিয়ারি
- ৫ দাওয়াত না পাওয়ায় মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেয়নি বিএনপি