টাঙ্গাইলে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল পৌর শহরের বড় কালিবাড়ী এলাকার শ্রী সতেন্দ্র কুমার মোদক (৬৫) ও তার স্ত্রী সুনীতি (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ওই দম্পতি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে এলেঙ্গা ফাঁড়ির পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৌরসভার গেট বন্ধ, শহীদ মিনারে ফুল দিতে না পেরে ফিরে গেলেন স্থানীয়রা
- ২ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ৩ দেশ গড়ার ক্ষেত্রে মব কালচার বাধা হতে পারে: পানিসম্পদ মন্ত্রী
- ৪ নিখোঁজের দুইদিন পর ব্রক্ষপুত্র নদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ৫ মৌলভীবাজারে ৬০৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার