আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের ভেতরের রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
নিহত সানারুল ইসলাম একই উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ রানা বলেন, ভোরের দিকে কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে। তার ডান হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন