নড়াইলে ২ শতাধিক বিএনপি কর্মীর আ.লীগে যোগদান
নড়াইলে শেখ হাসিনার নেতৃত্ব, নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কালিয়া উপজেলার দুই শতাধিক বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
সোমবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। কালিয়া উপজেলা বিএনপির সদস্য ওবায়দুর রহমান মোল্যার নেতৃত্বে চাচুড়ি ইউনিয়নের দুই শতাধিক বিএনপির নেতা-কর্মী এ সময় যোগদান করেন। 
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, নড়াইল ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মাসুদুল হাসান সাবু, মিলু প্রমুখ। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হাফিজুল নিলু/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সার্ভারে পেমেন্ট দেখালেও অ্যাকাউন্টে যাচ্ছে না মাতৃত্বকালীন সহায়তা
- ২ রাসিকের হোল্ডিং বাড়লেও কর আদায় তলানিতে
- ৩ কলেজছাত্র শাওন নিহতের ঘটনায় কিশোর গ্যাংয়ের আরও ৫ সদস্য গ্রেফতার
- ৪ পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তের হানা, মাঠে গিয়ে এমপি হারুনের হুঁশিয়ারি
- ৫ দাওয়াত না পাওয়ায় মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেয়নি বিএনপি