চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
ফাইল ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সব্বত আলী (৮৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২ অক্টোবর) দুপুরে উপজেলার রামনগর গ্রামের নিজ বাড়ির শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সব্বত আলী রামনগর গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে খাবার দিতে গিয়ে সব্বত আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার পুত্রবধূ। এ সময় চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়ানাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জাগো নিউজকে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের গলা পা ও পেটে রক্তের চিহ্ন আছে। পুরুষাঙ্গ দিয়েও রক্ত বের হচ্ছিল। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি