পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট-বড় সাতটি ফেরি। এছাড়া পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে আটটি ও দৌলতদিয়া ঘাটে একটি যানবাহন বোঝাই ফেরি অপেক্ষামান রয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ২ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৩ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৪ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে
- ৫ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১