খুলনায় মিল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ
খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলের মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ ও মিলের উৎপাদন শুরু করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে।
বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত।
খুলনা-যশোর মহাসড়ক ও একই এলাকার রেলপথ অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।এতে করে ব্যস্ততম ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
কর্মসূচিতে মিল রক্ষা কমিটির আহ্বায়ক ও সিবিএ সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, সাবেক সিবিএ সভাপতি মো. সাইফুল লিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার প্রমুখ উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ১ জুলাই খুলনার আটরা শিল্প এলাকায় মেসার্স আলীম জুট মিলস লিমিটেড শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে (পি ও ২৭) মিলটি রাষ্ট্রায়ত্ত করা হয় এবং বিজেএমসির নিয়ন্ত্রণাধীন মিল হিসেবে এখনো পর্যন্ত পরিচালিত হয়ে আসছে।
আলমগীর হান্নান/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৌরসভার গেট বন্ধ, শহীদ মিনারে ফুল দিতে না পেরে ফিরে গেলেন স্থানীয়রা
- ২ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ৩ দেশ গড়ার ক্ষেত্রে মব কালচার বাধা হতে পারে: পানিসম্পদ মন্ত্রী
- ৪ নিখোঁজের দুইদিন পর ব্রক্ষপুত্র নদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ৫ মৌলভীবাজারে ৬০৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার