ঝালকাঠিতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা
ঝালকাঠির রাজাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ঝালকাঠি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রনী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক ইন্দ্রনী দাস জানান, উপজেলার বাঘরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ব্যবসাপ্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে রাজাপুর থানা পুলিশের একটি টিম সহায়তা করে।
আতিকুর রহমান/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে