মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব গ্রেফতার
মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে পৌর শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামরুল হাসান মাদারীপুরের নতুন শহর এলাকার মো. মুকীম হাওলাদারের ছেলে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, একাধিক মামালার ওয়ারেন্টভুক্ত আসামি কামরুল হাসানকে শহরের পুরান বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হবে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান জাকির বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায দিয়ে ফাঁসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ মিথ্যা মামলা থেকে কামরুল হাসানকে অব্যাহতি না দেওয়া হলে দেশব্যাপী কর্মসূচি পালিত হবে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা