কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৬
কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে ছয় যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে সদর দক্ষিণের বিজয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনে ইন্টারনেটের তার জড়িয়ে বিজয়পুর স্কুল সংলগ্ন মফিজ মিয়ার হোটেলের সামনে ছয় যাত্রী পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম