পদ্মা থেকে ১৭ জেলে আটক, সাড়ে চার লাখ মিটার জাল ধ্বংস
মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করেছে পুলিশ। এসময় চার লাখ ৪২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধার করা হয় ৩৪ কেজি ইলিশ।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলে নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান। শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মৎস্য অফিস জানায়, মা ইলিশ সংরক্ষণের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শিবচরের পদ্মা নদীতে অভিযান চলে। এসময় ১৭ জেলেকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ১৪ জনকে ২০ দিন করে কারাদণ্ড এবং তিনজনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধার হওয়া জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, প্রতিদিনই নদীতে অভিযান চলছে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যাদের আটক করা হচ্ছে শাস্তি হিসেবে জেল-জরিমানা করা হচ্ছে। এছাড়া উদ্ধার মাছ নিকটস্থ এতিমখানায় বিতরণ করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বলেন, কেউ মা ইলিশ সংরক্ষণের সময় অবৈধভাবে মাছ ধরলে বা ক্রয়-বিক্রয় করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা