সড়কে পড়েছিল যুবকের মরদেহ
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়কে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহবাজপুর সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, মহাসড়কে মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। যুবকের পেটের নাড়িভুঁড়ি বেড়িয়ে গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তিনি নিহত হতে পারেন। তার পরিচয় জানা সম্ভব হয়নি। পিবিআই এসে ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে তার পরিচয় শনাক্ত করবে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা