ফেলে যাওয়া জুতায় মিললো ১৩ সোনার বার
চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্তে ফেলে যাওয়া জুতার ভেতর থেকে ১৩টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বুইচিতলা এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মোটরসাইকেল আরোহী একজনকে সন্দেহ হলে থামার সংকেত দেয় বিজিবি। এসময় মোটরসাইকেল ও পায়ের জুতা ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও পায়ের জুতাটি কেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের আনুমানিক মূল্য এক কোটি ৬ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক জানান, এ ঘটনায় দর্শনা থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি