সোমবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সোমবার (২৪ অক্টোবর) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের আগরতলার ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা