মাদারীপুরে বাসচাপায় মা নিহত, ছেলেসহ আহত ২
ফাইল ছবি
মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় লাকি বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি বেগম একই উপজেলার আলমদস্তার গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোভ্যান যোগে উপজেলার টেকেরহাট বন্দর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন লাকি বেগম ও তার ছেলে সাজিদ মোল্লা (১৮)। পথে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই লাকি বেগম নিহত হন। সেইসঙ্গে তার ছেলে সাজিদ মোল্লা ও ভ্যানচালক শামীম শেখ গুরুতর আহত হন। পরে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাসটি আটক করে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই, সেই প্রিসাইডিং অফিসারকে অপসারণ
- ২ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ৩ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার
- ৪ দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
- ৫ ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত