কক্সবাজারের ৩ থানার ওসি বদলী
কক্সবাজার জেলার ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকারকে পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন রামু থানার ওসি আব্দুল মজিদ।
অন্যদিকে মহেশখালী থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন বাবুল বণিক। মহেশখালীর ওসিকেও পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া রামু থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন চকরিয়া থানার সাবেক ওসি প্রভাষ চন্দ্র ধর।
সায়ীদ আলমগীর/এসকেডি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ২ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৩ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৪ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৫ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা