টিসিবির পণ্য নিতে যাওয়ার পথে লাশ হলেন কৃষক
টিসিবির পণ্য নিয়ে আর বাড়ি ফেরা হলো না কৃষক হাসিবুল ইসলামের (৪০)। বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ইসলাম একই উপজেলার বড়শলুয়া গ্রামের বেলেমাঠপাড়ার মৃত নওশাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাইসাইকেলযোগে তিতুদহ ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য নিতে যাচ্ছিলেন কৃষক হাসিবুল। পথে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর জাহান রুমী জানান, সড়ক দুর্ঘটনায় হাসিবুল ইসলাম গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি