দুই দিনেও সন্ধান মেলেনি নদীতে নিখোঁজ বাল্কহেড চালকের
দুই দিনেও সন্ধান মেলেনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় নিখোঁজ রাজু মিয়া নামের বাল্কহেড চালকের। তিনি বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের আতাব উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি বলে জানান সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোরশেদ আলম চৌধুরী।
তিনি জানান, বুধবার ভোরের নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি তেলবাহী জাহাজ মেঘনা নদী দিয়ে আশুগঞ্জে যাচ্ছিল। এসময় একটি বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডের চালকসহ তিনজন নদীতে ডুবে যান। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করা হলেও চালক নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে একটি বেসরকারি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তেলবাহী জাহাজটিকে আশুগঞ্জ নৌ-বন্দরে আটক করা হয়েছে।
এর আগে বুধবার ভোরে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বড়িকান্দি লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি