জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি, ৯ দিন পর মিললো নিখোঁজ মাঝির মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় ডুবে বাল্কহেডের মাঝি রাজু মিয়ার (২৮) মরদেহ নিখোঁজের ৯ দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার বড়িকান্দি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ওই মাঝির মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
নিখোঁজ মাঝি রাজু মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের আতাব উদ্দিনের ছেলে।

রাতে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোরশেদ আলম চৌধুরী জানান, গত ২ নভেম্বর মেঘনা নদীতে বুধবার ভোরে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি তেলবাহী জাহাজ বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দিলে রাজু মিয়াসহ তিনজন নিয়ে তলিয়ে যায়।
ওইসময় স্থানীয়দের সহায়তায় দুই জনকে উদ্ধার করা গেলেও নৌ-পুলিশের একটি টিম ও ডুবুরি দল একটানা কয়েকদিন তল্লাশি চালিয়েও নিখোঁজ হওয়া ব্যক্তির কোন সন্ধান পাচ্ছিলেন না।
অবশেষে বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি ডুবুরি দল এবং নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নৌকাটি উদ্ধারে অভিযান চালিয়ে নৌকার চাপায় বালিতে আটকে থাকা অবস্থায় নৌকার মাঝি রাজু মিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
আবুল হাসনাত মো. রাফি/এমআইএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা