পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌ চলাচল শুরু
সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার ভোর ৪টা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এ সময় কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ৭টি ফেরি। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ যানবাহন।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল সম্পন্ন অনুপযোগী হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে সার্ভিস পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় মাঝ নদীতে ছোট বড় ৭টি ফেরি আটকা পড়ে। প্রতিটি ফেরিতেই যাত্রী ও যানবাহন রয়েছে।
তিনি আরও জানান, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
বি.এম খোরশেদ/এসএস/এমএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ২ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৩ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৪ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০