কাওড়াকান্দি ঘাটে বাসচাপায় নিহত ১
মাদারীপুরের কাওড়াকান্দি ফেরি ঘাটে বাসচাপায় বিশ্ব জাকের মঞ্জিলের ১ মুরিদ নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ফেনীর দাগনভূঁইয়া উপজেলার চন্ডিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, বুধবার সকালে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল থেকে মুরিদদের নিয়ে ফেনীগামী গাউছিয়া পরিবহনের একটি বাস জেলার শিবচরের কাওড়াকান্দি রো রো ফেরি ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। এ সময় গাড়ির যাত্রী বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ জামাল হোসেন (৩৫) গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটাহাঁটি করছিল। গাড়িটি ফেরিতে ওঠার সময় ওই যাত্রী দৌঁড়ে গাড়িতে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে গেলে গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাসিরুল হক/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী
- ২ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মাসেই
- ৩ গাজীপুরে পাঁচ নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা
- ৪ সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্র নয়, জামায়াত প্রাধান্য দিচ্ছে কোয়ালিটি
- ৫ সুন্দরবনে বন বিভাগের টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি