নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ
নরসিংদীতে জেলা স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুদ্ধাপরাধী ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচার, পাকিস্তানের কাছে পাওনা আদায় ফেরত, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিরোধে আইন প্রণয়ন এবং যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলাম নিষিদ্ধ ঘোষণার দাবি জানান বক্তারা।
জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত, মো. নুরুল ইসলাম. শফিকুল হক ভূঁইয়া ও রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (ছোট)।
সঞ্জিত সাহা/এফএ/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল
- ২ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ৩ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৪ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৫ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী