ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়েছে ৫টি ফেরি। বৃহস্পতিবার গভীর রাতে এসব ফেরি বন্ধ করে দেয়া হয়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. রায়হান জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েক শত যানবাহন। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বি.এম খোরশেদ/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী