রাজশাহীতে মসুরের ক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের রণহাট এলাকার মসুর ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় এক নারীর হেফাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার (ওসি তদন্ত) অশোক চৌহান। তিনি জানান, মেয়ে শিশুটিকে কাপড় দিয়ে মুড়িয়ে ঢিল (মাটির দলা) দিয়ে চাপা রাখা ছিল। পরে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়।
চিকিৎসক শিশুটির প্রাথমিক পরীক্ষা করে সে সুস্থ্য আছে বলে জানান। পরে আয়শা নামের স্থানীয় এক নিঃসন্তান নারী তাকে নিয়ে লালন পালন করার আগ্রহ দেখালে তার কাছে রাখা হয়।
শাহরিয়ার অনতু/এসকেডি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা