ঝিনাইদহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ী থেকে এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ ভোর ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ী এলাকায় এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী