মাদারীপুরে বঙ্গবন্ধুর ছবি আঁকলো শতাধিক শিশু
মাদারীপুরে বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন বিভিন্ন বয়সী শতাধিক শিশু। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে জেলা তথ্য অফিস।
আরও পড়ুন: পাপ্পুর হাতে ৫ মিনিটে বঙ্গবন্ধুর ছবি
জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সি, মাদারীপুর সরকারি ডনোভান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভল চন্দ্র দাস, মাদারীপুর জেলা শিশু একাডেমির আর্ট শিক্ষিকা মাহফুজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ছবি দিয়ে ডিসপ্লে বোর্ড স্থাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, শিশুরা অনেক সুন্দর করে বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন। যা দেখে সবাই মুগ্ধ হয়েছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
- ২ আ’লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক
- ৩ ফাঁকা গাজীপুরের দুই মহাসড়ক, বাসে যাত্রী সংকট
- ৪ বরিশালে আইনশৃঙ্খলায় ১৬ হাজার সদস্য মোতায়েন থাকলেও শঙ্কায় প্রার্থীরা
- ৫ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর